করোনায় আড়াই হাজার কোটির লোকসান বিমানের

করোনা মহামারিতে বড় ধরনের ধাক্কা লেগেছে দেশের বিমান শিল্পে।
তিনমাস যাত্রীবাহী ফ্লাইট বন্ধ থাকায় আড়াই হাজার কোটি টাকার বেশি লোকসান গুনতে হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসকে।
আর এই লোকসানের ধাক্কা সামাল দিতে স্ট্র্যাটেজিক হিউম্যান ক্যাপিটাল প্ল্যানিং, গ্রাহক চাহিদা পূরণে সরাসরি আন্তজার্তিক ফ্লাইট বাড়ানো, নেটওয়ার্ক সম্প্রসারণ ও সেবার মান বাড়িয়ে ঘুরে দাঁড়াতে চায় রাষ্ট্রীয় এই সংস্থাটি।

সম্প্রতি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সঙ্গে অধীনস্ত দফতরগুলোর বার্ষিক কর্মসম্পাদন চুক্তিতে এমন পরিকল্পনা দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.