শর্ত সাপেক্ষে বাংলাদেশিরা ভারত ভ্রমণ করতে পারবে

করোনাভাইরাস পরিস্থিতিতে ভারত-বাংলাদেশের মধ্যে যাতায়াতের ক্ষেত্রে পাসপোর্টধারী যাত্রীরা কিছু শর্ত সাপেক্ষে ভারত-বাংলাদেশ ভ্রমণ করতে পারবেন বলে জানিয়েছেন বেনাপোল ইমিগ্রেশন কর্মকর্তা আহসান হাবিব।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে শর্তের বিষয়টি নিশ্চিত করেন তিনি।

আহসান হাবিব জানান, বাংলাদেশি পাসপোর্টধারী যাত্রী, যারা বর্তমান করোনাভাইরাস পরিস্থিতির মধ্য দিয়ে ব্যবসা, চিকিৎসা বা ভ্রমণে ভারত যেতে চান তাদের প্রথমত ভারতে প্রবেশের ক্ষেত্রে ভারতীয় হাই-কমিশনারের অনুমতিপত্র অথবা নতুন ভিসা (২০২০ সালের ১ জুলাইয়ের পর ইস্যুকৃত ভিসা) থাকতে হবে।

একই সাথে থাকতে হবে ৭২ ঘণ্টার মধ্যে করোনা নেগেটিভ সার্টিফিকেট।
ভারতীয় পাসপোর্টধারী যাত্রীদের বাংলাদেশ আগমনের ক্ষেত্রে লাগবে হালনাগাদ ভিসা ও পাসপোর্ট।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতিপত্র এবং ৭২ ঘণ্টার মধ্যে কোভিড-১৯ নেগেটিভ সার্টিফিকেট দরকার হবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.