জেদ্দা থেকে বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইট ৬ সেপ্টেম্বর

সৌদির জেদ্দা থেকে ঢাকায় আগামী ৬ সেপ্টেম্বর আরও একটি বিশেষ ফ্লাইট পরিচালনা করবে বিমান।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ওয়েব সাইটে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, করোনার কারণে ফ্লাইট বন্ধ থাকায় দীর্ঘদিন ধরে দেশে ফিরতে পারছেন না অনেক প্রবাসী বাংলাদেশি।
তাদের দেশে ফেরার সুবিধার্থে ধারাবাহিক বিশেষ ফ্লাইটের অংশ হিসেবে জেদ্দায় এ ফ্লাইট পরিচালনা করছে বিমান।

দেশে ফিরতে আগ্রহী যাত্রীরা বিমানের ওয়েব সাইটে প্রবেশ করে নির্ধারিত লিংকে গিয়ে নিবন্ধন করতে পারবেন।
জেদ্দা থেকে ঢাকায় বিজনেস ক্লাস আসনে একমুখী যাত্রায় ভাড়া তিন হাজার ২০০ সৌদি রিয়াল ও ইকোনমি ক্লাস আসনে ভাড়া দুই হাজার ২০০ সৌদি রিয়াল।
যাত্রীদের অবশ্যই বাংলাদেশ ও সৌদি সরকারের স্বাস্থ্যবিধি মেনে ভ্রমণ করতে হবে।

শুধুমাত্র বিমান জেদ্দা অফিস থেকে রেজিস্ট্রারকৃত যাত্রীরা অরিজিনাল পাসপোর্ট, ভিসা-ইকামা দেখিয়ে টিকিট ক্রয় করতে পারবেন।

ভ্রমণ সংক্রান্ত বিস্তারিত তথ্য বিমানের ওয়েব সাইটে www.biman-airlines.com পাওয়া যাবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.