বৃহস্পতিবার ৫০০ জনকে টিকিট দেবে সৌদি এয়ারলাইন্স

সৌদি এয়ারলাইন্স আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ৫০০ জনকে টিকিট দেবে।
১ থেকে ৫০০ পর্যন্ত টোকেনধারীদের ডেকেছে এয়ারলাইন্সটির বাংলাদেশ কার্যালয়।

এদিকে কারওয়ান বাজারে হোটেল সোনারগাঁওয়ে সৌদি এয়ারলাইন্সের কার্যালয়ের সামনে ও ভেতরে টিকিটের প্রত্যাশায় অপেক্ষা করছেন কয়েকশ’ প্রবাসী।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান জানিয়েছেন, প্রবাসীদের সৌদি আরব ফিরতে সাউদিয়া যে কয়টি ফ্লাইটের অনুমোদন চাইবে, তারা দিতে প্রস্তুত আছেন।

এছাড়া সৌদিতে ফ্লাইট পরিচালনার জন্য ল্যান্ডিং পারমিশন (অবতরণের অনুমতি) পেয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
আগামী ১ অক্টোবর থেকে তারা সৌদিতে ফ্লাইট পরিচালনা করতে পারবে।

সুত্রঃ সময়নিউজ.টিভি

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.