যেভাবে সৌদি প্রবাসী যাত্রীদের টিকিট দেবে বাংলাদেশ বিমান

সৌদি আরব থেকে রিটার্ন টিকিট কেটে যারা বাংলাদেশে ছুটিতে দেশে এসেছেন তাদের টিকিট দেবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
নতুন করে কোনও টিকিট বিক্রি করছে না বিমানসংস্থাটি।
টিকিট বিতরণের ক্ষেত্রে ফ্লাইট বাতিলের তারিখ ধরে পর্যায়ক্রমে টিকিট রি-ইস্যু করা হবে।

বিমান জানিয়েছে, তারিখ অনুসারে যাত্রীদের টিকিট রি-ইস্যু করছে তারা।
করোনার কারণে ১৬ মার্চ থেকে বাংলাদেশের সঙ্গে সৌদি আরবের আকাশপথের যোগাযোগ বন্ধ হয়ে যায়। এ কারণে ১৬ মার্চ থেকে পরবর্তী সব শিডিউল ফ্লাইট বাতিল হয়ে যায়।
টিকিট বিতরণের ক্ষেত্রে বিমান ফ্লাইট বাতিলের তারিখ ধরে পর্যায়ক্রমে বাতিল হওয়া ফ্লাইটগুলোর টিকিট রি-ইস্যু করছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.