চট্টগ্রামের বাসিন্দা মো. শামিম হোসেন। ৩০ সেপ্টেম্বর ছিল তার সৌদি যাওয়ার শেষ তারিখ।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মেনে সৌদি কফিলের সঙ্গে কথা বলে ভিসার মেয়াদ বাড়িয়েছেন দুই মাস।
কিন্তু এখন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ টিকিট না দিয়ে টালবাহানা করছে বলে অভিযোগ করছেন তিনি।
এতে নতুন করে সংকটে পড়েছেন শামিম হোসেন।
শনিবার (৩ অক্টোবর) দুপুরে মতিঝিলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কার্যালয়ের সামনে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি।
আলাউদ্দিন নামের আরেক টিকিটপ্রত্যাশী বলেন, ‘আমিও কফিলের মাধ্যমে ভিসার মেয়াদ বাড়িয়েছি।
কিন্তু পাঁচ দিন ধরে মতিঝিলে বিমান অফিসের সামনে লাইনে দাঁড়িয়ে এবং কর্মকর্তাদের কাছে ধরনা দিয়েও টিকিট পাচ্ছি না।
তারা বলছেন, আপনার ভিসার মেয়াদ আছে, পরে টিকিট নিলেও হবে।’