আজ থেকে চালু হচ্ছে বিমানের সিলেট-লন্ডন রুটের ফ্লাইট

সিলেট-লন্ডন-সিলেট রুটে সরাসরি আজ রোববার থেকে ফ্লাইট চালুর সিদ্ধান্ত নিয়েছে বিমান।
তবে ২৫ অক্টোবরের পর থেকে সপ্তাহে একদিন প্রতি বুধবার সিলেট থেকে সরাসরি ফ্লাইট নিয়মিত চলবে।

শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সিলেট জেলা ব্যবস্থাপক শাহ নেওয়াজ মজুমদার।
তিনি জানান, আগামী ২৫ অক্টোবরের পর থেকে সপ্তাহে একদিন প্রতি বুধবার সিলেট থেকে সরাসরি সিলেট-লন্ডন ফ্লাইট নিয়মিত চলবে।

বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, রোববার বেলা সোয়া ১১টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশে যাত্রা করবে।
দীর্ঘ প্রায় নয় বছর পর সিলেট-লন্ডন রুটে সরাসরি বিমানের ফ্লাইট চালু হবে।
বর্তমানে সিলেট বিমানবন্দরে রিফুয়েলিং স্টেশন স্থাপনসহ আন্তর্জাতিক রুটে ফ্লাইট চালুর জন্য এ বিমানবন্দরকে প্রস্তুত করা হচ্ছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.