ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথের কাছে ক্ষমা চেয়েছে বরিস জনসনের সরকার।
রানি দ্বিতীয় এলিজাবেথের স্বামী ও ডিউক অব এডিনবরা প্রিন্স ফিলিপের শেষকৃত্যের আগের সন্ধ্যায় বরিসের সরকারি বাসভবনের ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে পার্টির আয়োজন করায় দেশটির সরকার এ ক্ষমা চাইলো।
জনসনের কার্যালয়ের মুখপাত্র সাংবাদিকদের বলেন, গভীরভাবে দুঃখজনক যে এটা জাতীয় শোকের সময় ঘটেছে এবং বরিসের কার্যালয় বাকিংহাম প্রাসাদের কাছে ক্ষমা চেয়েছে।
আজ শুক্রবার টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২১ সালের ১৬ মে বরিসের কার্যালয়ে তার স্টাফরা পার্টির আয়োজন করে।
তাতে অন্তত ৩০ জন অংশ নিয়েছিলেন। পার্টি ছিল মদ ও নাচের।
তাতে ছিলেন না বরিস জনসন।
তবে ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে করোনার বিধিনিষেধ ভাঙার জন্য নানা প্রশ্নের মুখে পড়ছেন বরিস।