ওমানে ইউএস-বাংলা এয়ারলাইন্সের জেনারেল সেলস এজেন্ট (জিএসএ) নিয়োগ চূড়ান্ত করা হয়েছে। দেশটির “ট্রাভেল পয়েন্ট”কে ইউএস-বাংলা এয়ারলাইন্স মধ্যপ্রাচ্যের অন্যতম রুট মাস্কাট পরিচালনার জন্য জেনারেল সেলস এজেন্ট (জিএসএ) নিয়োগ প্রদান করেছে।
মধ্যপ্রচ্যের প্রথম গন্তব্য মাস্কাট রুট পরিচালনার জন্য এবং প্রবাসী বাংলাদেশি ও ওমানের নাগরিকদের জন্য ইউএস-বাংলা এয়ারলাইন্সের সেবা ও আকর্ষণীয় ভাড়ার প্রতি আকৃষ্ট করার লক্ষ্যে ট্রাভেল পয়েন্টকে জেএসএ নিয়োগ দিয়েছে এয়ারলাইন্স কর্তৃপক্ষ। বুধবার ইউএস-বাংলা এয়ারলাইন্সের কর্পোরেট অফিসে ইউএস-বাংলা এয়ারলাইন্স ও ট্রাভেল পয়েন্ট এর মধ্যে আনুষ্ঠানিকভাবে জিএসএ সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়।
ইউএস-বাংলা এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এবং এর ট্রাভেল পয়েন্ট এর প্রধান নির্বাহী কর্মকর্তা সুনীল প্রভাকর নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে মোহাম্মদ ফেরদৌস ইমাম পরিচালক-প্রশাসন, ফরহাদ হোসেন পরিচালক-ইন্টারন্যাশনাল এফেয়ার্স, গাজী সালাউদ্দিন পরিচালক-সেলস অ্যান্ড মার্কেটিং, ইউএস-বাংলা এয়ারলাইন্স ও ফাইয়াজ খান, চিফ কমার্শিয়াল, ট্রাভেল পয়েন্ট, ওমান এবং এছাড়া উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
জিএসএ নিয়োগকে স্বাগত জানিয়ে ইউএস-বাংলা এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন বলেন, ‘ওমানের স্বনামধন্য ট্রাভেল পয়েন্টকে মধ্যপ্রাচ্যের অন্যতম গন্তব্য পরিচালনার জন্য ইউএস-বাংলা এয়ারলাইন্সের জেনারেল সেলস এজেন্ট (জিএসএ) হিসাবে নিয়োগ প্রদান করতে পেরে অত্যন্ত আনন্দিত। তাদের দীর্ঘ অভিজ্ঞতা ইউএস-বাংলা এয়ারলাইন্সকে আরো গতিশীল করে তুলবে।’