বায়রার ভারপ্রাপ্ত সভাপতি, সহ সভাপতি, যুগ্ন মহাসচিবসহ ৯জনের পদত্যাগ

বায়রার পলাতক সভাপতি আবুল বাসার, ঢাকা উত্তর যুবলীগের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় শ্রম বিষয়ক সম্পাদক ও মহাসচিব আলী হায়দার চৌধুরী বাবলু, আওয়ামীলীগের শ্রম বিষয়ক সদস্য ও ফ্যাসিবাদের সক্রিয় নেতা  ( যিনি ফ্যাসিবাদী আমলে  এদের মাধ্যমে অনৈতিক ও একচেটিয়া ভাবে গঠন করা বায়রার প্রধান নির্বাচন কমিশনার ও পলাতক ۔ তিনি আবার সমবায় ব্যাংকের ১২শ ভরি সোনা চুরিতে অভিযুক্ত ) পলাতক বায়রা সভাপতি  বিদেশে বসে জুম মিটিং করে এখনো ষড়যন্ত্র করছে বলে অভিযোগ উঠেছে ।

গতকাল তিনিসহ অন্যরা বায়রার নির্বাহী কমিটির মিটিং এ যুক্ত ছিলেন । বায়রার বর্তমান কমিটিতে ফ্যাসিবাদী আওয়ামীলীগের সংখ্যা বেশি । তাদের সাথে সিন্ডিকেট এর কারণে যুক্ত হয়েছে আরোও কিছু স্বৈরাচারীরের দোসর । এখনো টিকে থাকা ফ্যাসিবাদের আমলে গঠন করা ,বায়রার নির্বাচন বোর্ড ও আপিল বোর্ড দিয়ে যেনতেন ভাবে নিবাচন করতে চায় সভাপতি , মহাসচিব ও ফ্যাসিবাদের দোসর বায়রার একজন নির্বাহী সদস্য কাজী এম।

বায়রার বর্তমান কমিটির মেয়াদ গত ৭ই সেপ্টেম্বর শেষ হয়েছে। ইতিমধ্যে দুবার সময় বৃদ্ধি করা হয়েছে। কিন্তু ফ্যাসিবাদীদের কারণে নির্বাচন করা সম্ভব হয়নি। সদস্যদের সকলেরই দাবি একটি সুন্দর, সুষ্ঠ ও গ্রহণযোগ্য নির্বাচন। কিন্তু বর্তমান কমিটির মাধ্যমে নির্বাচন করার কোন সুষ্ঠু পরিবেশ নেই। তাই প্রশাসকের মাধ্যমে নির্বাচন হওয়া জরুরি। সদস্যদের আকাঙ্খার প্রতি সম্মান প্রদর্শন করে একটি সুষ্ঠু ও সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন হওয়া প্রয়োজন।

সে কারণেই ক্ষমতায় আটকে না থেকে সদস্যদের প্রতি সম্মান রেখে দ্রুত ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে বায়রার সিনিয়র সহ-সভাপতি  রিয়াজুল ইসলাম, সহ-সভাপতি   নোমান চৌধুরী, সাবেক মহাসচিব  শামীম আহমেদ চৌধুরী নোমান, যুগ্ম মহাসচিব-১ মোঃ ফখরুল ইসলাম, সাবেক অর্থ সচিব  মিজানুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক রেহানা পারভিনসহ ৯ জন ইতিমধ্যেই কার্যনির্বাহী কমিটি হতে পদত্যাগ করেছেন।

সকলের দাবি , অনতিবিলম্বে অন্যান্য বাণিজ্য সংগঠনের মতো বায়রাতে প্রশাসক নিয়োগ করে দ্রুত নির্বাচনের ব্যাবস্থা করতে হবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.