প্রায় দুই মাস বন্ধ থাকার পর আঞ্চলিক অস্থিরতা কাটিয়ে অবশেষে তেহরানের ইমাম খোমেনী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় শুরু হয়েছে।
শনিবার (২৫ এপ্রিল) সকাল থেকে ওমান, তুরস্ক ও সৌদি আরবের গন্তব্যে প্রথম যাত্রীবাহী ফ্লাইটগুলো রওনা দেয়।
এতে আটকে পড়া যাত্রী ও প্রবাসীদের মধ্যে স্বস্তি ফিরেছে। এর আগে মাশহাদ বিমানবন্দরও চালু করা হয়।
গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন-ইসরাইল আগ্রাসনের জেরে আকাশসীমা বন্ধ করে দিয়েছিল ইরান।
পাকিস্তানের মধ্যস্থতায় ৮ এপ্রিল যুদ্ধবিরতি কার্যকর হলেও আলোচনা ব্যর্থায় দ্বিতীয় দফা বৈঠকের চেষ্টা চলছে।