বিশ্ববাজারে বোয়িংয়ের শেয়ারের দরপতন

বিশ্ববাজারে বোয়িংয়ের শেয়ারের দরপতন।

ইথিওপিয়া আর ইন্দোনেশিয়ার বিমান দুর্ঘটনার পর সর্বাধিক বিক্রিত সেভেন থ্রি সেভেন মডেলের বিমান তৈরির লক্ষ্যমাত্রা কমিয়েছে বোয়িং।
এক বিবৃতিতে বোয়িং কর্তৃপক্ষ জানায়, এপ্রিলের মাঝামাঝিতে বিমান নির্মাণের সংখ্যা নামছে ৫২ থেকে ৪২ এ।

এ ঘোষণার পর বিশ্ববাজারে বোয়িংয়ের শেয়ারের দরপতন হয়েছে। ত্রুটি তদারকির স্বার্থে বর্তমানে এ মডেলের বিমান চলাচল সারা বিশ্বে বন্ধ রাখা হয়েছে।

ইথিওপিয়ান এয়ারলাইন্স আর ইন্দোনেশিয়ার লায়ন এয়ারের সেভেন থ্রি সেভেন মডেলের দুটি বিমান বিধ্বস্তের ঘটনায় তদন্ত করে অ্যান্টি স্টল সিস্টেমে ত্রুটি পাওয়া গেছে। ত্রুটিপূর্ণ সফটওয়্যার আপডেটে কাজ করছে প্রতিষ্ঠানটি। পাশাপাশি নতুন সিস্টেমে কাজ করতে বৈমানিকদের প্রশিক্ষণ দিচ্ছে বোয়িং।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.