লন্ডনের হিথ্রো বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্পে আদালতের না

লন্ডনের হিথ্রো বিমানবন্দরের সম্প্রসারণ প্রকল্পের বিরুদ্ধে দুই দশক ধরে লড়ে অবশেষে সাফল্য পেয়েছেন সংশ্লিষ্ট এলাকার বাসিন্দা ও পরিবেশবাদীরা। বিমানবন্দরের জন্য তৃতীয় রানওয়ে নির্মাণের প্রকল্পকে গত বৃহস্পতিবার অবৈধ ঘোষণা করেছেন আপিল আদালত।

রায়ে বলা হয়েছে, জলবায়ু পরির্তন রোধে ব্রিটেন যে অঙ্গীকারে আবদ্ধ রয়েছে, বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্পটি সেই অঙ্গীকারের বিরুদ্ধে।

হিথ্রোর জন্য তৃতীয় রানওয়ে নির্মাণ হলে ৪০০ বছরের পুরনো হারমন্ডসওর্থ গ্রামের অর্ধেকেরও বেশি ধ্বংসের খাতায় নাম লেখাত। আর আশপাশের বাসিন্দারা সব সময় বজ্রসম শব্দদূষণের শিকার হতো। সূত্র : গার্ডিয়ান।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.