টম ক্রুজের বিপরীতে হুমা কোরায়েশি!

ddafabe7ea9a178b5810ef8ed37f1966-huma_qureshi-1বলিউডের অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া আর দীপিকা তো আগেই হলিউডে নাম লিখিয়েছেন। এবার বুঝি সেই খাতায় যুক্ত হতে যাচ্ছে আরও একজন ভারতীয় অভিনেত্রীর নাম। হলিউডের জনপ্রিয় ছবি ‘দ্য মামি’-এর তৃতীয় কিস্তিতে অভিনয়ের জন্য অডিশন দিয়েছেন হুমা কোরায়েশি। ‘গ্যাংস অব ওয়াসিপুর’ তারকা হুমার মুখপাত্র এ কথা জানিয়েছেন। জানা গেছে, এ ছবিতে হলিউডের তারকা অভিনেতা টম ক্রুজের বিপরীতে কাজ করার সুযোগ পাবেন হুমা।

খুব বেশি দিন হয়নি বলিউডে নাম লিখিয়েছেন হুমা। এরই মধ্যে ডাক পড়েছে হলিউডে। তাও আবার যেনতেন কোনো প্রকল্পে নয়, ‘দ্য মামি’-র মতো আলোচিত ছবির সিক্যুয়েলে কাজ করতে পারাটা কম বড় অর্জন নয়! আর সহশিল্পী হিসেবে টম ক্রুজকে পাওয়া তো যেকোনো নায়িকার জন্যই বিশাল এক ব্যাপার।
এদিকে হুমা কোরায়েশির মুখপাত্র জানিয়েছেন, হলিউডের এই ছবিতে টম ক্রুজের বিপরীতে প্রধান নায়িকার চরিত্রে দেখা যাবে তাঁকে। এখানে আরও অভিনয় করবেন হলিউডের তারকা সোফিয়া।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.