বিমানের টিকেট বিক্রি কার্যক্রমে স্বচ্ছতা আনতে সংসদীয় কমিটির সুপারিশ

Bangladesh-Bimanএভিয়েশন নিউজ: বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকেটিং সিস্টেমে ও টিকেট বিক্রির কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে পদক্ষেপ গ্রহণের সুপারিশ করেছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।

সোমবার জাতীয় সংসদ ভবনে দশম জাতীয় সংসদের “ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ” ৬ষ্ঠ বৈঠকে এ সুপারিশ করা হয়। এ সময় কমিটির সভাপতি ও সাবেক বিমান মন্ত্রী মুহাম্মদ ফারুক খান বৈঠকে সভাপতিত্ব করেন।

বৈঠক সূত্রে জানা যায়, বাংলাদেশ বিমানের টিকেটিং সিস্টেম নিয়ে আলোচনা হয়। বিমানে টিকিট বিক্রির কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে কর্তৃপক্ষকে ব্যবস্থা গ্রহণের পাশাপাশি যাত্রী সেবার মানোন্নয়নে পদক্ষেপ গ্রহণের সুপারিশ করা হয়। এছাড়া কমিটির ৫ম বৈঠকে গৃহিত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি প্রতিবেদন সভায় উপস্থাপন করা হয় এবং এ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে “বাংলাদেশ হোটেল ও রেস্তোরাঁ বিল,২০১৪” নিয়েও বিস্তারিত আলোচনা হয় এবং বিলের বিভিন্ন দফা ও উপদফা পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা নিরীক্ষাপূর্বক বিলে প্রয়োজনীয় সংশোধনীসহ সংসদে উপস্থাপনের জন্য রিপোর্ট চূড়ান্ত করা হয়।

কমিটির সদস্য ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন, অধ্যাপক মোঃ আলী আশরাফ, তানভীর ইমাম এবং মোঃ নজরুল ইসলাম চৌধুরী বৈঠকে অংশগ্রহণ করেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.