অভিনেতা কার্তিক আরিয়ান ও অভিনেত্রী সারা আলী খান। এই তারকা জুটিকে নিয়ে চর্চা অনেকদিন ধরেই। কিন্তু এখন তাদের মধ্যে চলছে মনোমালিন্য।
সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় কার্তিক ও সারা।
কিন্তু সম্প্রতি ইনস্টাগ্রামে পরস্পরকে আনফলো করেছেন এই জুটি।
এরপর থেকেই বলিপাড়ায় তাদের সম্পর্কের টানাপড়েনের গুঞ্জন চাউর হয়েছে।
কার্তিক ও সারাকে নিয়ে চর্চা শুরু হয় ২০১৮ সালে। ‘কফি উইথ করন’ অনুষ্ঠানে কার্তিকের সঙ্গে কফি ডেটে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন সারা।
পরবর্তী সময়ে বলিউডে অভিষেক হয় এই অভিনেত্রীর।
‘লাভ আজ কাল টু’ সিনেমায় অভিনয় করতে গিয়ে কার্তিক-সারার ঘনিষ্ঠতা বাড়তে থাকে। তাদের প্রেমের গুঞ্জনও শোনা যায়।
কিন্তু কার্তিক-সারা হঠাৎ করে পরস্পরকে কেন আনফলো করলেন তা এখনো জানা যায়নি।