২৯ আগস্ট থেকে অ্যান্টিবডি টেস্ট হবে গণস্বাস্থে

এবার নিজেদের উদ্ভাবিত কিট নিয়ে সাধারণ মানুষের অ্যান্টিবডি টেস্ট করতে যাচ্ছে গণস্বাস্থ্য কেন্দ্র।
আগামী ২৯ আগস্ট রাজধানীর ধানমন্ডির ৬ নম্বর রোডে অবস্থিত গণস্বাস্থ্য নগর হাসপাতালে শুরু হচ্ছে এই টেস্ট।

একই দিন আরটি-পিসিআর পদ্ধতিতেও পরীক্ষা শুরু করবে এই প্রতিষ্ঠানটি।
অ্যান্টিবডি পরীক্ষার জন্য ফি ধার্য করা হয়েছে চার হাজার টাকা এবং আরটি-পিসিআরের জন্য আড়াই হাজার থেকে সাড়ে তিন হাজার টাকা ফি রাখা হবে।
যাদের হেলথ ইনস্যুরেন্স রয়েছে তাদের ক্ষেত্রে আড়াই হাজার টাকা রাখা হবে।
গণস্বাস্থ্য সূত্র এ তথ্য জানিয়েছে।

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.