কক্সবাজারে ১৩ লাখ ইয়াবা উদ্ধার

কক্সবাজারে ১৩ লাখ ইয়াবা উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ সময় দুইজনকে আটক করা হয়।

রোববার সন্ধ্যায় উপজেলার খুরুশকূল মাঝির ঘাট এলাকা থেকে ইয়াবা উদ্ধার করা হয়।

সোমবার সকালে র‌্যাব-১৫, কক্সবাজার ব্যাটালিয়ন দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল তোফায়েল মোস্তফা সরোয়ার এ সব তথ্য জানান।

আটক ব্যক্তিরা হলেন, উখিয়ার বালুখালীর ১৩নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এইচ-১৬ ব্লকের বাসিন্দা মো. বশির আহমদের ছেলে মোহাম্মদ আয়াজ (৩৪) এবং কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের দক্ষিণ হাজী পাড়ার মৃত আব্দুল মজিদের ছেলে মোহাম্মদ বিল্লাল (৪৫)।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.