দেশে করোনায় গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ২ হাজার ৪৮৫ জন।
দেশে মোট করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৯৭ হাজার ৮৩ জনে।
এছাড়া করোনায় আক্রান্ত হয়ে আরও ৪২ জন মারা গেছেন। ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৯৩৮ জনে।
আজ সোমবার(২৪ আগস্ট) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সময়ের মধ্যে সুস্থ হয়েছেন আরও ৩ হাজার ৭৮৪ জন।
এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১ লাখ ৮২ হাজার ৮৭৫ জন।
গেল ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৩৩৮ টি নমুনা সংগ্রহ করা হয়েছে বলে জানানো হয়েছে।