গর্ভবতী কারিনা কাপুর খান শুটিং চালিয়ে যাবেন

সাইফ আলি খান ও কারিনা কাপুরকে আদর করে সাইফিনা বলে ডাকেন ভক্তরা।
দিন কয়েক আগেই তারা জানিছিলেন, আসতে চলেছে তাদের দ্বিতীয় সন্তান।
খবরটি ছড়ানোর সঙ্গে সঙ্গেই বেশ সরগরম বলি পাড়া। ভক্ত-শুভাকাঙ্ক্ষী ও সহকর্মীদের শুভেচ্ছায় ভাসছেন এই রোমান্টিক জুটি।

তবে চমকপ্রদ খবর হচ্ছে, প্রথম সন্তানের মতো দ্বিতীয় সন্তানের সময়েও কর্মবিরতি নিচ্ছেন না বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কারিনা কাপুর।
সম্প্রতি ফিল্মফেয়ার তাদের এক প্রতিবেদনে এমন খবর প্রকাশ করে জানায়, গর্ভবতী অবস্থাতেও শুটিং চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন কারিনা।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.