ইউনাইটেড গ্রুপের নতুন চেয়ারম্যান মঈনউদ্দিন হাসান রশীদ

ইউনাইটেড এন্টারপ্রাইজেস অ্যান্ড কোম্পানি লিমিটেডের (ইউনাইটেড গ্রুপ) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন গ্রুপটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মঈনউদ্দিন হাসান রশীদ।

সম্প্রতি কোম্পানিটির বোর্ড অব ডিরেকটরস তার নতুন এই পদের নিয়োগ কার্যকর করেন। তিনি গ্রুপের চেয়ারম্যান পদের পাশাপাশি এমডির ভূমিকাও অব্যাহত রাখবেন।

ইউনাইটেড গ্রুপের প্রতিষ্ঠাতা পরিচালকরা দৃঢ়ভাবে বিশ্বাস করেন, দেশের আর্থসামাজিক উন্নয়ন ও বিনিয়োগে চার চশক ধরে ইউনাইটেড গ্রুপ যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে, রশীদ এবং তার পরিচালক ও সহযোগী পরিচালকরা সে ধারা পরিকল্পিতভাবে অব্যাহত রাখবেন এবং গ্রুপকে নতুন যুগের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে নিয়ে যাবেন। বিজ্ঞপ্তি

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.