পরিবারের পছন্দের পাত্রকে বিয়ে করতে চাননি বলে তার বাবা তাকে মেরে ফেলতে চান বলে অভিযোগ করেছেন ভারতের হিন্দি ধারাবাহিকের এক অভিনেত্রী।
শুধু তাই নয়, বাবার হাত থেকে বাঁচতে মাকে নিয়ে তিনি বাড়ি ছাড়া হয়েছেন।
বলিউড অভিনেত্রী একতা কপুরের জনপ্রিয় ধারবাহিক ‘কুমকুম ভাগ্য’ ধারাবাহিকের অভিনেত্রী তৃপ্তি শঙ্খধর এক ভিডিওর মাধ্যমে জানিয়েছেন, তাঁর বাবা রামদা শঙ্খধর তাকে হত্যার চেষ্টা করেছেন।
১৯ বছরের তৃপ্তি জানান, ‘বাবা আমায় চুল ধরে মারতে থাকে। আমি ২৮ বছরের এক ছেলেকে বিয়ে করব না বলে বাবা শুধু আমার গায়ে হাত তোলে না, আমায় মেরেও ফেলতে চায়।”
বাবার ভয়ে মহারাষ্ট্রের বরেলির বাড়ি ছেড়ে মা’কে নিয়ে চলে আসেন তৃপ্তি।
কারণ তৃপ্তির মতোই তার মা-ও বাবার কাছে সুরক্ষিত নন।
তৃপ্তি প্রচণ্ড আতঙ্কিত হয়ে একের পর এক ইনস্টাগ্রামে ভিডিও পোস্ট করতে থাকেন।