‘১ সেপ্টেম্বর থেকে গণপরিবহনে আগের ভাড়া’

আগামী ১ সেপ্টেম্বর থেকে গণপরিবহনে আগের নির্ধারিত ভাড়ায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার রাজধানীর নিজ বাসভবন থেকে সড়ক ও জনপথ বিভাগের ঢাকা জোনের কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সকালে এ তথ্য জানান তিনি।

মন্ত্রী বলেন, ‘সার্বিক পরিস্থিতি এবং জনস্বার্থ বিবেচনায় সরকার ১ সেপ্টেম্বর থেকে গণপরিবহন আগের ভাড়ায় ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
তবে কয়েকটি বিষয় সংশ্লিষ্টদের প্রতিপালন করতে হবে। ’

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.