খালেদা জিয়ার স্থায়ী মুক্তি চেয়ে পরিবারের আবেদন

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্থায়ী মুক্তি চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছে খালেদা জিয়ার পরিবার।
চিঠি পাওয়ার বিষয়টি সময় সংবাদকে নিশ্চিত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি জানান, মুক্তির বিষয়ে পরবর্তী কার্যক্রমের জন্য চিঠি পাঠানো হয়েছে আইন মন্ত্রণালয়ে।
বেগম জিয়ার আইনজীবী জানান, সরকার চাইলে সাজা মওকুফও করতে পারেন।
তবে দুদকের আইনজীবী বলছেন, আদালতের আদেশ ছাড়া সরকারের কোন সিদ্ধান্ত দেয়ার এখতিয়ার নেই।

দুর্নীতির দুই মামলায় দণ্ডপ্রাপ্ত বেগম জিয়ার সাজা স্থগিতাদেশের মেয়াদ শেষ হওয়ার আগেই এবার স্থায়ী মুক্তির আবেদন করেছে তার পরিবার।
শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পরিবারের পক্ষ থেকে আবেদন করেন বেগম জিয়ার ছোটভাই শামিম ইস্কান্দার।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.