গাজীপুরের কোনাবাড়িতে নারীর গলাকাটা লাশ উদ্ধার

গাজীপুরের কোনাবাড়ি থেকে অজ্ঞাত এক নারীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার ভোরে কোনাবাড়ির দেওয়ালিয়াবাড়ি এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
কোনাবাড়ি থানার এসআই শাখাওয়াত ইমতিয়াজ জানান, প্রবাসী আনোয়ার হোসেনের বাড়ির সেফটিক ট্যাঙ্ক থেকে দুর্গন্ধ পেয়ে ভাড়াটিয়ারা কেয়ারটেকার সুমনকে জানায়।
পরে সেফটিক ট্যাঙ্ক খুলে ভেতরে বস্তা দেখে পুলিশে খবর দেওয়া হয়।

এস আই শাখাওয়াত ইমতিয়াজ জানান, বস্তা থেকে নারীর গলাকাটা লাশ পাওয়া যায়।
ধরণা করা হচ্ছে ৬-৭ দিন আগে হত‌্যা করা হয়েছে। ওই নারীর নাম পরিচয় পাওয়া যায় নি। বয়স আনুমানিক ২২ বছর।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.