জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে রাজশাহীর তানোরে কোরআন তিলাওয়াত, এতিম ও মাওলানাসহ প্রায় ২০০ জনের জন্য ভোজের আয়োজন করেন চিত্রনায়িকা মাহিয়া মাহি।
এর আগে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনের ক্ষণগগনা যখন শুরু হয় তখনও তিনি জাতির পিতাকে স্মরণ করে ভিডিও বার্তা দিয়েছিলেন।
যে কারণে অনেকে ভেবেছিলেন যে রাজনীতিতে তিনি নাম লেখাচ্ছেন।
অবশ্য সেই ধারণা পাল্টে দিলেন ঢাকাই ছবির ‘অগ্নিকন্যা’ খ্যাত অভিনেত্রী মাহিয়া মাহি।
এ প্রসঙ্গে মাহি বলেন, আমার রাজনীতি করার ইচ্ছা নেই।
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনের ক্ষণগগনা যখন শুরু হয় তখন থেকে বঙ্গবন্ধু সম্পর্কে জানার আগ্রহ তৈরি হয় আমার মধ্যে।
সেই সময়েই অনেকের পরামর্শে আমি ‘বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী’ বইটি সংগ্রহ করে পড়ি। এরপর থেকে আমার তাঁর প্রতি ভালোলাগা তৈরি হয়।