যা ইচ্ছা তা প্রকাশ করা যাবে না ফেসবুকে। গত বছর ফেসবুক প্রধান জাকারবার্গ বলেছিলেন, কোন বক্তব্য ক্ষতিকর, কোন কনটেন্ট রাজনৈতিক বিজ্ঞাপন হিসেবে প্রচার করা হচ্ছে, কিভাবে অত্যাধুনিক সাইবার হামলা রোধ করা যায় সেসব নিয়ে প্রতিদিনই তাঁদের সিদ্ধান্ত নিতে হয়।
ফেসবুক ব্যবহারকারীদের নিরাপদ রাখতে এগুলো গুরুত্বপূর্ণ।
তাই এবার বর্ণবাদী, অশালীন ও উসকানিমূলক কনটেন্টের ব্যাপারে আরো কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে ফেসবুক। মঙ্গলবার নিজেদের টার্মস ও সার্ভিসে পরিবর্তন আনার ঘোষণা দিয়েছে সোশ্যাল মিডিয়াটি। এক নোটিফিকেশনে তারা জানায়, আগামী ১ অক্টোবর থেকে ৩.২ ধারায় এ পরিবর্তন কার্যকর হবে।