‘২০২৩ সালের মধ্যে দেশে ৫জি সুবিধা’

২০২৩ সালের মধ্যে বাংলাদেশের শহর অঞ্চলে ৫জি সুবিধা দেওয়া হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগোযোগ এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার।

এই সময়ের মধ‌্যে দেশের উদ্যোক্তাদের সহায়তার লক্ষ্যে বিশেষ অর্থনৈতিক অঞ্চলসমূহেও ৫জি সুবিধা পৌঁছে দেওয়া হবে।
পাশাপাশি দেশের শিক্ষা কার্যক্রমেও তথ্য-প্রযুক্তির ব্যবহার আরও বাড়ানোর কথা জানান তিনি।

বৃহস্পতিবার ঢাকা চেম্বার অব কমার্স অ‌্যান্ড ইন্ডাষ্ট্রি (ডিসিসিআই) আয়োজিত ‘কোভিড-১৯ প্রেক্ষাপটে চতুর্থ শিল্প বিপ্লব : বাংলাদেশ প্রেক্ষিত’ শীর্ষক ওয়েবিনারে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব‌্যে এ কথা বলেন তিনি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.