‘লোকে ভাবে আমি অন্তঃসত্ত্বা’

বিপাশা বসুর মা হওয়ার গুজব চলছে কিছুদিন ধরে।
তবে অভিনেত্রী ভক্তদের সেই আশা নিভিয়ে দিয়েছেন।
টুইটারে তিনি লিখেছেন, আমার মা হওয়া নিয়ে অসংখ্য মানুষের আগ্রহ আছে, সেটা বেশ মিষ্টি ব্যাপার ঠিকই, কিন্তু সবাইকে হতাশ করে জানাচ্ছি আপাতত তেমন কোনও সম্ভাবনা নেই।
এখনই সন্তান আনার কথা ভাবছি না আমরা।

বিপাশা বলেন, আমি এমনিতে মানুষ হিসেবে যথেষ্ট সোজাসাপটা।
তেমন কোনো খুশির খবর হলে নিজেই সেটা শেয়ার করব।
সম্প্রতি এক সাক্ষাৎকারে মাতৃত্ব নিয়ে প্রশ্ন করা হলে বিপাশা বলেন, আমার ওজন সামান্য একটু বেড়ে গেলে মোটা দেখায় লোকে প্রশ্ন করে অন্তঃসত্ত্বা কিনা!

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.