ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় চলচিত্র অভিনেত্রী সামান্থা আক্কিনেনি।
অসংখ্য দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়ে ভক্তদের মনে জায়গা করে নিয়েছেন।
এবার ব্যবসায় নামলেন এই অভিনেত্রী।
শনিবার তার ফ্যাশন ব্র্যান্ড চালুর ঘোষণা দিয়েছেন সামান্থা। এটির নাম দিয়েছেন ‘সাকি’।
মাইক্রোব্লগিং সাইট টুইটারে তিনি লিখেছেন, ‘অবশেষে সাকি চলে এসেছে। আমার ও আমার বেবির অনেকদিনের স্বপ্ন সাকি।
এটি আমার দীর্ঘ পথচলা ও ফ্যাশনের প্রতি ভালোবাসার প্রতিফলন। খুব শিগগির এটি চালু হবে।
আশা করব আপনারা এটি পছন্দ করবেন।’