জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মস্বীকৃত খুনি নূর চৌধুরীকে বাংলাদেশে ফেরত পাঠানোর দাবিতে অন্টারিওতে আওয়ামী লীগের উদ্যোগে অন্টারিও পার্লামেন্ট ভবনের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
এতে অংশ নেন কানাডা আওয়ামী লীগ, অন্টারিও আওয়ামী লীগ, কুইবেক আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ ও কানাডা ছাত্রলীগের নেতাকর্মীরা।
বক্তারা নূর চৌধুরীকে কানাডা থেকে বহিষ্কারের দাবি জানিয়ে বলেন, খুনি নূর চৌধুরী ১৯৯৬ সালে কানাডায় উদ্বাস্তু হিসাবে রাজনৈতিক আশ্রয় আবেদন করেন। কানাডা অভিবাসন বোর্ড বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে সংশ্লিষ্টতাকে গুরুতর অপরাধ গণ্য করে ২০০২ সালে নূর চৌধুরী দম্পতির আশ্রয়ের আবেদন প্রত্যাখ্যান করেন।
পরবর্তী সময় আপিল করলেও উচ্চ আদালতে ২০০৬ সালে তারা হেরে যান। কিন্তু তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হয়নি। খুনি নূরকে ফেরানোর চেষ্টার অংশ হিসেবে বাংলাদেশ সরকার ২০১৮ সালে কানাডার অ্যাটর্নি জেনারেলের দফতরে একটি চিঠি দিয়ে কানাডায় নূর চৌধুরীর অবস্থান সম্পর্কে জানতে চায়।
কিন্তু কানাডা কর্তৃপক্ষ সেসব তথ্য দিতে অস্বীকার করলে ২০১৮ সালের জুন মাসে জুডিশিয়াল রিভিউয়ের আবেদন করে বাংলাদেশ। এই আবেদনের পরিপ্রেক্ষিতে কানাডার ফেডারেল আদালত গত ২০১৯ সালের ১৭ই সেপ্টেম্বর বাংলাদেশের আবেদন মঞ্জুর করে রায় দেন।
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কানাডা সফরকালে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে নূর চৌধুরীকে বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য অনুরোধ করেন।
আইনি প্রতিবন্ধকতার কারণে নূর চৌধুরীকে এখনও বাংলাদেশে ফেরত পাঠানো হয়নি।
মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন আওয়ামী লীগ নেতা আব্দুল কাদের মিলু, আব্দুস সালাম, অন্টারিও আওয়ামী লীগের সভাপতি মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক মাসুদ আলী লিটন, সহসভাপতি যথাক্রমে ফায়জুল করিম, নওশের আলী, কোষাধ্যক্ষ মঞ্জুর আল-করিম রুবেল, দফতর সম্পাদক খালেদ শামীম, মহিলাবিষয়ক সম্পাদিকা হাসমত আরা জুঁই, সাংস্কৃতিক সম্পাদক ফারহানা শান্তা, সাংগঠনিক সম্পাদক মনির হোসেন, বিপ্লব চৌধুরী, কার্যকরী সদস্য অ্যাডভোকেট মহিউদ্দিন আহমেদ বিন্দু, মোস্তাফিজুর রহমান, সুকমল রায়, মুশফিকুর রহমান আকন্দ।
বঙ্গবন্ধু পরিষদের সভাপতি আমিন মিয়া, মহিলা আওয়ামী লীগ সভানেত্রী হাসিনা আক্তার জানু, কানাডা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক যথাক্রমে ইমরুল ইসলাম, মোরশেদ আহমেদ মুক্তা, দফদরর সম্পাদক শেখ জসিম উদ্দীন, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক নজরুল আহমেদ, সদস্য ঝুটন তরফদার, আফিয়া বেগম ও রিনা শিকদার।
কুইবেক আওয়ামী লীগের সভাপতি সহিদ রহমান। ছাত্রলীগের সভাপতি ওবায়দুর রহমান, সহসম্পাদক যথাক্রমে মেহেদি শাওন, নয়ন পাল, দফতর সম্পাদক শাকিল আহমেদ, কার্যকরী সদস্য শাকিব হাসান, জুলহাস উদ্দিন, সোহাগ হোসেন, শিহাব শাহরিয়ার ও ফাহিম মুনতাসির।
সবশেষে বাংলাদেশ হাইকমিশন এবং বাংলাদেশ কনস্যুলেট জেনারেলকে আন্তরিক সহযোগিতার জন্য অন্টারিও আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক ধন্যবাদ জ্ঞাপন করেন।
-রাজীব আহসান, কানাডা থেকে