করোনায় আক্রান্ত খুলনা ৬ (কয়রা পাইকগাছা) আসনের সংসদ সদস্য মো. আক্তারুজ্জামান বাবুকে (৫২) উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়া হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ৭টার দিকে খুলনার খালিশপুরের নৌবাহিনীর ঘাঁটি বিএনএস তিতুমীর থেকে হেলিকপ্টারযোগে তাকে ঢাকায় নিয়ে আসা হয়।
আক্তারুজ্জামান বাবুর ব্যক্তিগত সহকারী মো. তসলিম হুসাইন তাজ এ তথ্য নিশ্চিত করে জানান, এই সংসদ সদস্যকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এর আগে গেল শুক্রবার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে এমপি বাবুর নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়। এরপর থেকে তিনি খুলনা মহানগরীতে নিজ বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছিলেন।