স্বামীর ঘরে ফিরলেন মালাইকা

Malaika-Arora-bg20160518145945বলিউড অভিনেতা ও অভিনেত্রীদের ব্যাক্তিগত জীবনের জন্য ২০১৬ সালটি মোটেও ভালো নয়। কারণ, এ বছর বলিউডের অনেক তারকারই ঘর ভেঙেছে আবার অনেক তারকা হয়েছেন দম্পতি। বিচ্ছেদের তালিকায় ছিলেন আরবাজ খান ও মালাইকা অরোরা খান। ১৭ বছরের সংসারের ইতি টেনেছিলেন এই জুটি। শুধু বাকি ছিলো আইনি আনুষ্ঠানিকতার।

এখানেই শেষ নয়, নিজের নাম থেকে খান শব্দাটিও বাদ দিয়ে দিয়েছিলেন মালাইকা। তবে সুখবর হলো, এবার জোড়‍া লাগতে যাচ্ছে তাদের ভাঙা সংসার। শোনা যাচ্ছে, কিছুদিন আগে নিজের ইচ্ছায় স্বামীর ঘরে ফিরে গিয়েছেন ৪২ বছর বয়সী এই অভিনেত্রী।

এ ‍বিষয়ে মালাইকা মা এবং বোন অমৃতা বলেন, ওরা তাদের বৈবাহিক সম্পর্ককে আরও একটি সুযোগ দিতে চায়। এ কারণেই মালাইকা আরবাজের বাড়ি গিয়ে উঠেছেন।

প্রসঙ্গত, লন্ডনের একজন ব্যবসায়ীর সঙ্গে মন দেওয়া-নেওয়া চলছিলো মালাইকার আর সে কারণেই না-কি আরবাজের সঙ্গে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছিলেন বলিউডের এই অভিনেত্রী।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.