গ্রামীণফোনের বিনামূল্যে স্বাস্থ্যসেবা টনিক

GP20160605191511গ্রাহকদের জন্য নতুন ডিজিটাল স্বাস্থ্যসেবা ‘টনিক’ চালু করেছে গ্রামীণফোন । সম্প্রতি রাজধানীর একটি হোটেলে এই স্বাস্থ্যসেবার উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, বিটিআরসি চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ, এবং বাংলাদেশস্থ স্বাস্থ্য খাতে টেলিনর হেলথ এর সহাযোগী কর্মকর্তারা।

স্থানীয় ও আন্তর্জাতিক স্বাস্থ্য বিশেষজ্ঞ এবং চিকিৎসকসহ সাধারণ মানুষের অংশগ্রহণে ব্যাপক গবেষণা ও ধারণা উন্নয়নের পথ ধরে সৃষ্টি হয়েছে টনিক। টনিকের লক্ষ্য, বাংলাদেশের বৃহত্তর জনগোষ্ঠির সুস্বাস্থ্য বিষয়ক বিভিন্ন বিষয়ে প্রাসঙ্গিক থাকা।

‘টনিক জীবন’ এর মাধ্যমে টনিক সদস্যরা এসএমএস, ওয়েব ও ফেসবুকের মাধ্যমে প্রতিদিনকার সুস্থ জীবন যাপনে ভালো খাওয়া, সক্রিয় থাকা এবং মানসিকভাবে সজীব থাকা নিয়ে বিভিন্ন টিপস ও তথ্য পাবেন।

‘টনিক ডাক্তার’ সদস্যদের সুযোগ করে দেবে সপ্তাহের সাত দিন ২৪ঘণ্টা ফোনের মাধ্যমে অভিজ্ঞ ডাক্তারের তথ্যবহ ও বন্ধুত্বপূর্ণ পরামর্শ পাওয়ার।

‘টনিক ডিসকাউন্ট’ দেশজুড়ে স্বনামধন্য ৫০টিরও বেশি হাসপাতালে, হাসপাতাল ফি-এর ওপর সর্বোচ্চ ৪০শতাংশ পর্যন্ত ডিসকাউন্টের সুযোগ করে দিবে। ‘টনিক ক্যাশ’-এর মাধ্যমে এর সদস্যরা তিন রাত কিংবা তারও বেশি হাসপাতালে প্রদত্ব বিল থেকে ৫শ’ টাকা পরিশোধ করা হবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.