৩ সেপ্টেম্বরেও ভারত-বাংলাদেশ বিমান চলাচল শুরু হচ্ছে না

৩ সেপ্টেম্বরেও ভারত-বাংলাদেশ বিমান চলাচল শুরু হচ্ছে না। বুধবার (১ সেপ্টেম্বর) আন্তঃমন্ত্রণালয় সভা শেষে পররাষ্ট সচিব সময় সংবাদকে জানান, করোনায় স্বাস্থ্য প্রটোকল এবং এয়ার লাইন্সগুলোর প্রস্তুতি সম্পন্ন না হওয়ায় ৩ সেপ্টেম্বরে শুরু হচ্ছে না দুই প্রতিবেশি রাষ্ট্রের বিমান চলাচল। তবে, আগামী সপ্তাহের মধ্যেই সব প্রস্তুতি সম্পন্ন হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এর আগে গত ২৮ আগস্ট বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানায়, ভারতের সঙ্গে এয়ারবাবল চুক্তির আওতায় আগামী ৩ সেপ্টেম্বর থেকে দুই দেশের মধ্যে বিমান চলাচল শুরু হবে।

বেবিচকের একটি সূত্র জানায়, বাংলাদেশকে এয়ারবাবল চুক্তির প্রস্তাব দিয়েছিল ভারত। এর অধীনে বেবিচক তাদেরকে একটি চিঠি পাঠায়। সেই চিঠির উত্তরে ভারত ফ্লাইট পরিচালনার তারিখ ঘোষণা করে।

বেবিচক জানায়, এতে দুই দেশের যাত্রীরা বাংলাদেশ বা ভারতে অবতরণের পর তৃতীয় কোনো দেশে যেতে পারবে না।

এর আগে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ২২ আগস্ট থেকে ভারতে সঙ্গে ফ্লাইট চালু করতে যাচ্ছে বলে জানিয়েছিল। বিমান প্রাথমিকভাবে প্রতি রোববার ও বুধবার ঢাকা-দিল্লি-ঢাকা রুটে দুটি ফ্লাইট এবং রোববার ও মঙ্গলবার ঢাকা-কলকাতা-ঢাকা রুটে দুটি ফ্লাইট পরিচালনা করার পরিকল্পনা করেছিল।

কিন্তু পরে তা বাতিল হয়ে যায়। এরপর আবারও শুরু হয় তোড়জোর। যার প্রেক্ষিতে আগামি ৩ সেপ্টেম্বর থেকে ‘এয়ার বাবল’ চুক্তির আওতায় বিমান চলাচলের শুরু হওয়ার কথা জানায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.