জাতীয় পার্টির সংসদ সদস্য মাসুদা রশিদ চৌধুরী মারা গেছেন

জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অধ্যাপিকা মাসুদা এম রশিদ চৌধুরী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রোববার দিবাগত রাত ৩টা ১৫ মিনিটে রাজধানীর বারডেম হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।

জাতীয় পার্টির দপ্তর সম্পাদক-২ এম এ রাজ্জাক খান মাসুদা এম রশিদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মরহুমার জানাজার নামাজ বাদ আসর কাকরাইলাস্থ পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.