পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে কর্মস্থলে ফিরতে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে।
বুধবার (৪ মে) সকাল ৮টা থেকে আগামী ৭ ও ৮ মের টিকিট বিক্রি করছে রেলওয়ে কর্তৃপক্ষ।
বাংলাদেশ রেলওয়ে সূত্রে জানা গেছে, যে স্টেশন থেকে যাত্রা, সেই স্টেশন থেকেই দেওয়া হচ্ছে ফিরতি টিকিট। এ জন্য স্টেশনগুলোর কাউন্টারে ফিরতি টিকিটের জন্য খুব বেশি একটা লাইন দেখা যায়নি।
গত ১ মে থেকে ট্রেনের ফিরতি টিকিট বিক্রি শুরু হয়।
কমলাপুর রেলস্টেশনের স্টেশন ব্যবস্থাপক মোহাম্মদ মাসুদ সারওয়ার সম্প্রতি সংবাদমাধ্যমকে বলেছিলেন, দেশের যে স্টেশন থেকে যাত্রা, যেখান থেকেই ফিরতি অগ্রিম টিকিট পাওয়া যাবে।
পাশাপাশি অনলাইনেও মিলছে ফিরতি টিকিট।
এ টিকিট নিয়ে অনলাইন এবং কাউন্টারে কোনো চাপ নেই।
