দুদিন পর সারাদেশে বাড়তে পারে বৃষ্টি

গত কয়েক দিনের তুলনায় এখন বৃষ্টির প্রবণতা অনেকটা কমে গেছে।
তাই বাড়ছে গরম।
এই অবস্থা আগামী দুদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এরপর সারাদেশে ফের বৃষ্টি বাড়তে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।

গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৬টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত) অন্যান্য অঞ্চলের তুলনায় দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে কিছুটা বেশি বৃষ্টি হয়েছে।
এসময় সবচেয়ে বেশি ৬৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে পঞ্চগড়ের রাজারহাটে। এছাড়া সিলেট ৬২, সাতক্ষীরায় ৩৫, মংলায় ১৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে। ঢাকায় হয়নি কোনো বৃষ্টি।

সিলেট অঞ্চল ছাড়াও দেশের অন্যান্য স্থানে ভারি বৃষ্টি নেই। ঢাকা, বরিশাল ও রাজশাহী অঞ্চল প্রায় বৃষ্টিহীন হয়ে পড়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.