রাজধানী ঢাকার বাতাসের মানে উন্নতি

বাংলাদেশের রাজধানী ঢাকার বাতাসের মান আগের তুলনায় ভালো অবস্থানে ফিরে এসেছে।
রোববার বিকেল ৩টা ২০ মিনিটের দিকে ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ৭৩ রেকর্ড করা হয়েছে।
এটি বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় ২৪তম স্থানে রয়েছে।

জানা গেছে, যখন একিউআইয়ের মান ৫১ থেকে ১০০ এর মধ্যে থাকে, তখন বাতাসের গুণমান গ্রহণযোগ্য। তবে কিছু লোকের জন্য ঝুঁকি থাকতে পারে, বিশেষ করে যারা বায়ু দূষণের প্রতি অস্বাভাবিকভাবে সংবেদনশীল। বিশেষ করে সংবেদনশীল গোষ্ঠীর জন্য একিউআই স্কোর ১০১ থেকে ২০০ হলে খারাপ বলে মনে করা হয়।

ভারতের দিল্লি, সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও ইন্দোনেশিয়ার জাকার্তা যথাক্রমে ২৪২, ১৮৬ ও ১৬২ একিউআই স্কোর নিয়ে তালিকার প্রথম তিনটি স্থান দখল করেছে। যদিও এই তালিকা কোয়ালিটি অনুযায়ী মিনিটে মিনটে পরিবর্তন হচ্ছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.