পি কে হালদারকে শিগগির পাচ্ছে না বাংলাদেশ

বাংলাদেশে থেকে তিন হাজার ৬০০ কোটি টাকা পাচার করার ঘটনায় পি কে হালদার ওরফে প্রশান্ত কুমার হালদারকে কলকাতার সিজিও কমপ্লেক্সের ইডি দপ্তরে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
প্রথমদিকে সহযোগিতা না করলেও পরবর্তীতে তিনি ইডি কর্মকর্তাদের সহযোগিতা করেন বলে জানা গেছে।

প্রথম দিকে কোনো তথ্যই পি কে হালদারের কাছ থেকে সংগ্রহ করতে পারেননি ইডি। পি কে হালদার ও তার সহযোগীদের আলাদাভাবে জেরা করা হচ্ছে।

প্রায় চল্লিশটিরও বেশি প্রশ্নের একটি তালিকা তৈরি করা হয়েছে।
সে অনুযায়ী পি কে হালদারকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
প্রথমার্ধের জিজ্ঞাসাবাদে পি কে হালদার খুব একটা সহযোগিতা না করলেও দ্বিতীয়ার্ধের জিজ্ঞাসাবাদে তিনি ইডি কর্মকর্তাদের সামনে ভেঙে পড়েন। এসময় তিনি সব ধরনের সহযোগিতা করবেন বলে আশ্বাস দেন।
ইডির চার কর্মকর্তা তাকে জিজ্ঞাসাবাদ করছে বলে খবর পাওয়া গেছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.