‘পদ্মা সেতু শেখ হাসিনার নামে হোক জাতি চায়’

পদ্মা সেতু শেখ হাসিনার সাহসের সোনালি ফসলের নাম উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জাতি চায় পদ্মা সেতু শেখ হাসিনার নামে হোক।

মঙ্গলবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ৪১তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

দলটির সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরীর সভাপতিত্বে এতে ওবায়দুল কাদের ছাড়াও শীর্ষ নেতারা বক্তব্য দেন।

ওবায়দুল কাদের বলেন, গণতন্ত্রকে সুসংগঠিত করতে বাংলার পথ-প্রান্তর চষে বেড়িয়েছেন বঙ্গবন্ধুকন্যা।
গত ৫০ বছরে সবচেয়ে সৎ রাজনীতিকের নাম শেখ হাসিনা।
তিনি না ফিরলে বঙ্গবন্ধু হত্যার বিচার হতো না।
জয় বাংলা জাতীয় স্লোগান হতো না। অসাম্প্রদায়িক দেশ গড়া সম্ভব হতো না। তিনি না থাকলে নিজ অর্থায়নে পদ্মা সেতু হতো না।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.