বিএনপি মানুষকে জিম্মি করে, ধর্মের নামে বিভ্রান্তি ছড়িয়ে বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে ক্ষমতায় আসতে চায় বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক।
শুক্রবার বিকালে ঢাকায় একটি হোটেলে লায়ন্স ক্লাব বাংলাদেশের ২৯তম বার্ষিক কনভেনশনের উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন।
তিনি বলেন, দেশে হরতাল, ভাঙচুর, জ্বালাও পোড়াও না থাকায় শান্তি বিরাজমান আছে। এই শান্তি স্থিতিশীলতাকে ধরে রাখতে হবে। বিএনপি মানুষকে জিম্মি করে, ধর্মের নামে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। সেটি তাদের করতে দেওয়া যাবে না। এজন্য সবাইকে সতর্ক থাকতে হবে।
গত ১৩ বছরে দেশে খাদ্য সংকট হয়নি উল্লেখ করে আব্দুর রাজ্জাক বলেন, সরকারের সময়োপযোগী পদক্ষেপের কারণে বিশ্বব্যাপী চলমান এ দুঃসময়েও দেশে খাদ্য সংকট নেই।