অস্ট্রেলিয়ার নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন শেখ হাসিনা

অস্ট্রেলিয়ার নব নির্বাচিত প্রধানমন্ত্রী ও দেশটির লেবার পার্টির নেতা অ্যান্টনি নরম্যান আলবেনিজকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।‌
রবিবার (২২ মে) প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং থেকে পাঠানো এক অভিনন্দন বার্তা থেকে এ তথ্য জানা গেছে।

অভিনন্দন বার্তায় বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানান।
অভিনন্দন বার্তায় দেশটির ফেডারেল নির্বাচনে অ্যান্টনি নরম্যান আলবেনিজের নেতৃত্বে লেবার পার্টির জয়কে অস্ট্রেলিয়ার জনগণের আস্থার প্রতিফলন বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বাংলাদেশের স্বাধীনতার প্রতি অস্ট্রেলিয়ার দ্বিপক্ষীয় সমর্থন এবং কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর থেকে উদার সহায়তার কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন প্রধানমন্ত্রী।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.