আওয়ামী লীগ সরকার জনগণের ভোটে নির্বাচিত নয়। তারা দেশকে মাফিয়ার রাজত্বে পরিণত করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার (২৮ মে) দুপুরে ঝিনাইদহে জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
জেলা সদর উপজেলার ডাকবাংলো আব্দুর রউফ ডিগ্রি কলেজে এ সম্মেলনের আয়োজন করা হয়।
মির্জা ফখরুল বলেন, তারা (আওয়ামী লীগ) বিচার ব্যবস্থাকে ধ্বংস করেছে। বিচার বিভাগের স্বাধীনতা বলে এখন আর কিছুই নেই। প্রশাসনকে দলীয়করণ করেছে, শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে, ছাত্রদের ধ্বংস করছে। এসব কারণে আওয়ামী লীগ সরকারকে আর ক্ষমতায় থাকতে দেওয়া হবে না।