‘পদ্মা সেতু দেশের মর্যাদা বাড়িয়েছে’

নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ সারাবিশ্বে বাংলাদেশের মর্যাদা বাড়িয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
একই সঙ্গে জাতির সক্ষমতার আত্মবিশ্বাস দৃঢ় হয়েছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, আগামী ২৫ জুন যান চলাচলের জন্য সেতুটি খুলে দেওয়া হবে।

সোমবার (৩০ মে) সেনা সদরদপ্তরের মাল্টিপারপাস কমপ্লেক্সে ‘আর্মি সিলেকশন বোর্ড- ২০২২’ এর বৈঠকে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

সরকারপ্রধান বলেন, জনৈক ব্যক্তি পদ্মা সেতু প্রকল্পে মিথ্যা দুর্নীতির অভিযোগ আনায় কোনো বোর্ড মিটিং না করেই বিশ্বব্যাংক অর্থায়ন বন্ধ করে দিয়েছিল।
যদিও পরে ওই অভিযোগ ভিত্তিহীন প্রমাণ হয়।

তিনি বলেন, আমরা যে অর্থনৈতিক অগ্রগতি অর্জন করেছি (স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের স্বীকৃতি অর্জন) তা নিয়ে আমাদের আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যেতে হবে।

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.