নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, কিশোর গ্যাং যেভাবে বেড়ে উঠেছে তাতে এটা কমাতে খেলার কোনো বিকল্প নেই। খেলাধুলার আয়োজন বেশি করা হলে কিশোর গ্যাং কমে যাবে।
মঙ্গলবার (৩১ মে) বিকেলে শহরের ইসদাইর এলাকার ওসমানী স্টেডিয়ামে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি একথা বলেন।
মেয়র আইভী বলেন, ‘প্রতি বছরই যখন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা টুর্নামেন্ট আসে তখনই আমরা মাঠে খেলার কথা বলি। আমার মনে হয় সারাবছরই যদি কোনো না কোনো খেলার আয়োজন করা হয় তাহলে অন্যান্য জিনিস থেকে আমাদের বাচ্চারা দূরে থাকতে পারবে।’