রাজধানীতে দুপুরে ও বিকেলে দু’দফা বৃষ্টি হয়েছে।
বৃষ্টির পর কিছু কিছু জায়গায় দেখা দিয়েছে তীব্র যানজট।
বুধবার সকাল থেকেই বিভিন্ন জায়গায় যানবাহনের ধীরগতি থাকলেও বিকেলের দিকে যানজট তীব্র হয়।
জাগো নিউজের প্রতিবেদকরা বিভিন্ন জায়গা থেকে যানজটের সবশেষ তথ্য জানিয়েছেন।
তাদের তথ্যানুযায়ী তেজগাঁও সাতরাস্তা থেকে মহাখালী-বনানী রোডের নেভী মোড় পর্যন্ত যানজট রয়েছে।
এছাড়া ফার্মগেট থেকে শাহবাগ পর্যন্তও দেখা গেছে যানবাহনের ধীরগতি।
এদিকে বিজয়নগর পানির ট্যাংকি, পল্টন, গুলিস্তানের আশপাশের সড়কগুলোতে রয়েছে তীব্র যানজট।
এছাড়া মালিটোলা, বাবুবাজার ব্রিজ, কাপ্তানবাজর এলাকায়ও যানজট রয়েছে।