আমরা বিদ্যুতের দাম বাড়াই না, সমন্বয় করি

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, সবাই বলে বিদ্যুতের দাম বাড়ছে।
আসলে বিদ্যুতের দাম আমরা কোনোবারই বাড়াই না, সমন্বয় করি।
সেই সমন্বয়টা সাশ্রয়ী কি না সেটাই আমাদের দেখতে হবে।
সেই বিষয়টাই আমরা আগামীতে লক্ষ্য রাখবো।
এরকম কিছু প্রধানমন্ত্রী করবেন না, যেটা জনগণের ওপর একটা ভার বহন হবে।

বৃহস্পতিবার (২ জুন) জাতীয় প্রেস ক্লাবে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) আয়োজিত নাগরিক সভায় তিনি এসব কথা বলেন। সভায় বিদ্যুৎ ও গ্যাসের মূল্যবৃদ্ধি না করে আর্থিক ঘাটতি মোকাবিলায় বিকল্প প্রস্তাব উত্থাপন করেন ক্যাবের সহ-সভাপতি ও জ্বালানি উপদেষ্টা ড. শামসুল আলম।

নাগরিক সভায় প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, আমাদের ‘টার্গেট ফিক্সড’ করতে হবে যে কাদের জন্য আমরা ভর্তুকি দেবো, কাদের জন্য আমরা সমন্বয় করবো।
কতটুকু সাশ্রয়ী আমরা করবো।
এই মুহূর্তে সারাবিশ্বেই যে অবস্থা, জ্বালানি ও বিদ্যুতের দাম ঠিক রাখা কঠিন। এই পরিস্থিতিতে বিভিন্ন দেশকে তাদের আয় ও সংগতির ওপর নির্ভর করে তাদের সিদ্ধান্ত নিতে হচ্ছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.