‘বিএনপিকে এক সময় হারিকেন জ্বালিয়ে খুঁজতে হবে’

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, বিএনপি নেতারা উন্নয়নের কথা বলে না, তারা এখন সরকারের দুর্নীতি খুঁজে।
বিএনপি-জামায়াত স্বাধীনতা বিরোধীরা এখনো উন্নয়নের বিরুদ্ধে।
\তারা জানে উন্নয়নের ধারা যদি অব্যাহত থাকে তাহলে ভবিষ্যতে রাজনীতির আর সুযোগ থাকবে না।

শুক্রবার (৩ জুন) দুপুর ১টায় ঈশ্বরদীতে লিচু মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাহবুব উল আলম হানিফ বলেন, এদেশে পাকিস্তান আমলে মুসলিম লীগের আধিপত্য ছিল। এখন আর মুসলিম লীগকে খুঁজে পাওয়া যায় না।
তাদের প্রতীক ছিল হারিকেন।
এখন হারিকেন জ্বালিয়ে হারিকেনকে খুঁজতে হয়। ঠিক তেমনি বিএনপিকেও এক সময় হারিকেন জ্বালিয়ে খুঁজতে হবে।

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.