‘পরামর্শক খাতের গ্রহণযোগ্যতা বাড়ছে’

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, আমরা উন্নয়নের পথে অনেক অগ্রসর হয়েছি।
আমাদের এই উন্নয়ন খাতের অংশীদার অনেকেই। তবে এতে পরামর্শকদের ভূমিকা অনস্বীকার্য।
আমরা যেসব কাজ করি তা সফল করার দায়িত্ব অনেকাংশে পরামর্শকদের। এই খাতের গ্রহণযোগ্যতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

তিনি শনিবার (৪ জুন) সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট কনসালটেন্ট বাংলাদেশ (আইএমসিবি) আয়োজিত ‘ইন্টারন্যাশনাল ম্যানেজমেন্ট কনসালটেন্ট ডে-২০২২’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

মন্ত্রী বলেন, কনসালটেন্টদের জ্ঞান-বিজ্ঞান অত্যন্ত সমৃদ্ধ।
বর্তমান সরকারও অত্যন্ত আধুনিক মন-মানসিকতার পরিচয় দিচ্ছে। আধুনিক তথ্যপ্রযুক্তি ও বিজ্ঞানের সঙ্গে তাল মিলিয়ে চলতে আমরা বদ্ধপরিকর।

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.